মার্কিন প্রেসিডেন্ট-ডোনাল্ড ট্রাম্প-newsedge24

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই কিউবা দখল করবে। গতকাল শুক্রবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “কিউবা, যেটি আমরা খুব দ্রুতই নিয়ন্ত্রণে নেব।”

ট্রাম্প দাবি করেন, কিউবা নানা সমস্যায় জর্জরিত এবং যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন করলেই তারা আত্মসমর্পণ করবে। তিনি আরও বলেন, উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন করলেই কিউবা হাল ছেড়ে দেবে।

তিনি উদাহরণ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনের নাম উল্লেখ করে বলেন, ইরান যুদ্ধ শেষে ফেরার পথে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হতে পারে।

একই দিন ট্রাম্প কিউবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তিনি বলেন, “ইরানে সামরিক অভিযানের পর কিউবাই হবে পরবর্তী লক্ষ্য। খুব শিগগিরই দেশটি ব্যর্থ হয়ে পড়বে।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন বক্তব্য কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুলতে পারে। একটি স্বাধীন দেশ দখলের প্রকাশ্য হুমকি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *