ইরান-ইসরায়েল-newsedge24

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বিমান অভিযান চালানোর জন্য ইরাকের মরুভূমিতে একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরাইল। তবে ঘাঁটিটি প্রায় ধরা পড়ে যাচ্ছিল। এটি গোপন রাখতে ইরাকি সেনাদের লক্ষ্য করে বিমান হামলাও চালানো হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল যুক্তরাষ্ট্রের জ্ঞাতসারে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঠিক আগে এই গোপন সামরিক ঘাঁটি তৈরি করে। ঘাঁটিটি বিশেষ বাহিনীর অবস্থান, লজিস্টিক সহায়তা এবং সম্ভাব্য ভূপাতিত ইসরাইলি পাইলটদের উদ্ধারের জন্য সার্চ অ্যান্ড রেসকিউ দলের জন্য ব্যবহার করা হতো।

মার্চের শুরুতে সামরিক ঘাঁটির অস্তিত্ব প্রায় ফাঁস হয়ে যায়। স্থানীয় এক রাখাল অস্বাভাবিক হেলিকপ্টার চলাচল দেখতে পান বলে ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ইরাকি সেনারা তদন্তে গেলে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়ে তাদের সরিয়ে দেয় বলে সূত্রের বরাতে জানানো হয়েছে।

তবে এই প্রতিবেদনের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *