যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের কয়েক ঘণ্টা পর তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি চাই না কেউ স্বাধীন হয়ে যাক।” বেইজিংয়ে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে এ মন্তব্য করেন ট্রাম্প।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে আগেই বলেছেন, তাইওয়ানের আলাদা স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজন নেই, কারণ তারা ইতিমধ্যেই নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। তিনি তাইওয়ানের জন্য অস্ত্র বিক্রির বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং শি জিনপিংয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, শি জিনপিং বৈঠকে বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি ঠিকভাবে না সামলালে দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুন: তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো শি জিনপিং
তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী চেন মিং-চি বলেন, ট্রাম্পের মন্তব্যের সঠিক অর্থ পরিষ্কার করা প্রয়োজন। তাইওয়ান সবসময় অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করছে বলে জানান তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের”