ডোনাল্ড ট্রাম্প-Donald Trump-newsedge24

চুক্তির আশায় ইরানের ওপর নতুন হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার কঠোর হুঁশিয়ারি দিলেও মাত্র একদিনের ব্যবধানে তিনি অবস্থান থেকে সরে এসেছেন।

ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে তিনি হামলা স্থগিত করেছেন। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার তাকে ইরানে সামরিক অভিযান না চালানোর অনুরোধ জানায়। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ট্রাম্প বলেন, যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান তিনি। তবে তার দেওয়া চুক্তির রূপরেখা ইরান প্রত্যাখ্যান করায় তিনি হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন সমঝোতায় পৌঁছাতে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলেও জানান তিনি।

তবে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুক্তরাষ্ট্র তার সামরিক প্রস্তুতি অব্যাহত রেখেছে। প্রয়োজনে দ্রুত হামলা চালানোর জন্য মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন:  তাইওয়ান নিজেকে সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করল

শনিবার (১৬ মে) ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেন। এরপরই তিনি ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে তেহরানের কিছুই অবশিষ্ট থাকবে না।

অন্যদিকে, ইরান এখনো তাদের অবস্থান থেকে সরে আসার কোনো সংকেত দেয়নি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে ধারণা করা হচ্ছে।

1 comment on “ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *