পুতিন-শি বৈঠক-newsedge24

বর্তমানে রাশিয়া ও চীনের সম্পর্ক এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। পুতিন শিকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার করেন।

পুতিন বলেন, গত ২৫ বছরে রাশিয়া-চীনের বাণিজ্যের পরিমাণ ৩০ গুণেরও বেশি বেড়েছে। দু’দেশের সম্পর্ক এখন আন্তর্জাতিক অঙ্গনে অনুকরণীয় উদাহরণে পরিণত হয়েছে।

শি জিনপিং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ‘সংকটপূর্ণ সন্ধিক্ষণ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, অঞ্চলটি এখন যুদ্ধ থেকে শান্তির দিকে রূপান্তরের পর্যায়ে রয়েছে এবং সংঘাতের পুনরাবৃত্তি গ্রহণযোগ্য নয়। শত্রুতা বন্ধ করা এখন অত্যন্ত জরুরি। শি তার চার দফা প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, এটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

আরও পড়ুন: তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো শি জিনপিং

বৈঠক শেষে দুই নেতা একাধিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন। রুশ কর্মকর্তাদের তথ্য অনুসারে, মোট ২১টি নথিতে স্বাক্ষর হতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কৌশলগত অংশীদারিত্ব জোরদারের যৌথ বিবৃতি এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গঠন সংক্রান্ত ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *