যুক্তরাষ্ট্রে ইরান যুদ্ধ বন্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ ক্রমশ বাড়ছে। বুধবার রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে।
প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। এতে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্রেটদের সঙ্গে ভোট দেন। ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ নামের এই প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এটি ট্রাম্পের নিজ দলের মধ্যে যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান অস্বস্তির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। যদিও প্রস্তাবটির বাস্তবায়নের জন্য সিনেটেও পাস হতে হবে এবং এর সাংবিধানিক বৈধতা নিয়েও বিতর্ক রয়েছে। তবুও এই ভোটকে ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: নেতানিয়াহুকে ‘বদ্ধ উন্মাদ’ বলে তীব্র ভর্ৎসনা করলেন ট্রাম্প
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ট্রাম্প সমর্থকরা বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি রোধ করতে এই যুদ্ধ জরুরি। অন্যদিকে ডেমোক্রেটরা বলছেন, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যা সংবিধানবিরোধী।

































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস”