পুতিন-putin-newsedge4

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে জেলেনস্কির সঙ্গে বসার কোনো অর্থ হয় না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার জেলেনস্কি পুতিনের উদ্দেশ্যে একটি খোলা চিঠি পাঠান। চিঠিতে যুদ্ধ অবসানে সরাসরি আলোচনা ও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। পুতিন এই চিঠিকে ‘অশোভন’ বলে আখ্যা দেন।

সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, “আপাতত আমি এর কোনো মানে দেখছি না।” তিনি আরও বলেন, এটা বৈঠকের পরিবেশ তৈরির চেষ্টা নয়, বরং বৈঠক এড়ানোর কৌশল।

পুতিন জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতির আগে অবশ্যই পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হতে হবে। রাশিয়ার দাবি অনুসারে, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা ত্যাগ করতে হবে।

জেলেনস্কি পুতিনের এই প্রত্যাখ্যানের জবাবে টেলিগ্রামে লিখেছেন, “রাশিয়া আবারও যুদ্ধকেই বেছে নিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *