যুক্তরাষ্ট্র-ইরান-newsedge24

ইরান যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নিজের খেলাতেই ঘায়েল করছে। সোমবার ট্রাম্প অভিযোগ করেন, কোনো চুক্তি মেনে চলার ক্ষেত্রে ইরানের ওপর ভরসা করা যায় না। অথচ তিনি নিজেই ইতিপূর্বে যুদ্ধ থামানোর একটি সমঝোতা স্মারক ভেঙেছেন।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এটি একটি চূড়ান্ত চুক্তি ছিল, তারা তা ভেঙেছে, তারা সবসময় চুক্তি ভাঙে।” আন্তর্জাতিক একাধিক চুক্তি থেকে নিজের বেরিয়ে যাওয়ার অভ্যাসের পরও এমন মন্তব্যে ট্রাম্পের নিজের আত্মবিরোধী রূপ ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রথম মেয়াদে ওবামা আমলের ইরান পারমাণবিক চুক্তি বাতিলের সিদ্ধান্তের ফলেই বর্তমান এই সংকট তৈরি হয়েছে। পরবর্তীতে ট্রাম্প যখন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নিজস্ব টোল বা কর আরোপের হুমকি দেন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যমে উপহাস করে লেখেন যে ট্রাম্প হরমুজ প্রণালিতে টোল নেওয়ার বিষয়ে তেহরানের অবস্থানকে বৈধতা দিয়েছেন।

সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার মূল কারণ ছিল হরমুজ প্রণালির ওপর কার্যকর নিয়ন্ত্রণ ধরে রাখা, যা ইরানের জন্য এই যুদ্ধের সবচেয়ে বড় বিজয় বলে মনে করা হচ্ছে। তেহরান তাদের ভৌগোলিক অবস্থান ও সীমিত ক্ষমতার চতুর প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে কৌশলে পরাস্ত করছে।

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে অস্থির তেলের বাজার

বর্তমানে প্রতিদিনের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকলেও, পুরোপুরি বড় ধরনের যুদ্ধ এখনও এড়ানো সম্ভব। ট্রাম্প ইরানের তেল উৎপাদন কেন্দ্র খার্গ দ্বীপে আক্রমণ করার মতো বড় ক্ষয়ক্ষতির ঝুঁকি নিতে রাজি নন।

1 comment on “ট্রাম্পকে তার নিজের খেলাতেই ঘায়েল করছে ইরান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *