শ্রীলঙ্গার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় ‘‘ডিটওয়াহ’-র প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভূমিধসের ফলে দেশটির রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২১৮ জন নিখোঁজ। ঘূর্ণিঝড়ের মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ডিএমসি-র বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ এশীয় দ্বীপরাষ্ট্রটির বিশাল অংশ জুড়ে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই লাখ মানুষ ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। উপড়ে পড়া গাছ ও ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কার করতে ত্রাণকর্মীরা কাজ শুরু করায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ভূমিধসপূর্ণ পাহাড়ি এলাকায় প্রবেশ করে। এতে বন্যা ও ভূমিধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মধ্যাঞ্চলে। সরকার জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ জেলা এবং প্রায় ৫ লাখ পরিবার। আন্তর্জাতিক সাহায্য চাওয়ার সম্ভাবনাও রয়েছে।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































