শহীদ-আয়াতুল্লাহ খামেনি-newsedge24

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি বাঘের জোলঘাদর বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং অন্যান্য শীর্ষ নেতাদের হত্যার সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ জুন) এক বিবৃতিতে জোলঘাদর বলেন, “খামেনি এবং অন্যান্য শহীদদের রক্তের বদলা নেওয়ার ফাইল এখনো উন্মুক্ত রয়েছে। যারা এই হামলার নির্দেশ দিয়েছে এবং অপরাধ করেছে, তাদের শাস্তি হবেই।”

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে অতর্কিত যৌথ হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হন।

সমঝোতা স্মারকের আওতায় বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চলছে। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও হরমুজ প্রণালিতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

বিশ্লেষকরা এমন পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *