জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভূখণ্ডে ভারতের সামরিক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক আইন এবং কোটি কোটি মানুষের মানবাধিকারের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
অনলাইন এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের পাঁচজন বিশেষ র্যাপোর্টিউর এবং একজন নিরপেক্ষ বিশেষজ্ঞের প্রস্তুতকৃত ১৬ অক্টোবরের প্রতিবেদনটি ১৫ ডিসেম্বর প্রকাশ করা হয়। প্রতিবেদনে পেহেলগাম হামলার পর পাকিস্তান ভূখণ্ডে ভারতের সামরিক প্রতিক্রিয়া এবং এর আইনি ও মানবিক পরিণতি পর্যালোচনা করা হয়েছে।
আরও পড়ুন: দিল্লির বায়ু মারাত্মকভাবে দূষিত, সুস্থ মানুষের জন্যও বিপজ্জনক
বিশেষজ্ঞরা উপসংহারে বলেন, “ভারতের আচরণ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তিভিত্তিক আইনের আওতায় তার বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতীয়মান হয়।”



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































