যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রায় ৭০ লাখ বেসামরিক ইরানি নাগরিক প্রস্তুত রয়েছেন। নিজ দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় তারা ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন বলে ঘোষণা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আগামী এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়া একটি শক্তিশালী জাতীয় আন্দোলন প্রায় ৭০ লাখ বেসামরিক ইরানিকে সামনে এনেছে। তারা ইতোমধ্যে অস্ত্র হাতে তুলে নিতে ও আমাদের জাতির প্রতিরক্ষায় দাঁড়াতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন।”
ইরানের প্রায় ৯ কোটি জনসংখ্যার দেশে এই দাবিটি গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চিত হলেও বাঘের কালিবাফই প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার অংশীদার হিসেবেও বিবেচিত। যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি একাধিক পোস্ট দিয়েছেন।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































