ভারত-পাকিস্তান-newsedge24

অপারেশন সিঁদুরের পর গত বছর পাকিস্তানের সঙ্গে গোপনে বৈঠক করেছে ভারত। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের দুই মাস পর দুই দেশের কৌশলবিদ, সংসদ সদস্য এবং সাবেক কূটনীতিকরা একাধিক আধা-আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, প্রতিটি বৈঠক অত্যন্ত গোপনীয়তা মেনে আয়োজন করা হয়। এর মধ্যে দুটি ছিল আধা-আনুষ্ঠানিক, যা আয়োজন করেছে লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)। এতে দুই দেশের সরকারি ও সাবেক কর্মকর্তারা অংশ নেন।

অন্য দুটি বৈঠক ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক, যেখানে ইসলামাবাদ ও দিল্লির বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সর্বশেষ বৈঠকটি চলতি বছরের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে, যা আয়োজন করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি থিংক ট্যাংক।

ভারত এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *