মার্কিন নৌবাহিনীকে ‘জলদস্যু’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের মতো’ কাজ করছে। শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক সমাবেশে ইরানের বন্দরে পাল্টা অবরোধ চলাকালে একটি জাহাজ জব্দ করার অভিযানের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা জাহাজটির ওপর নেমে নিয়ন্ত্রণ নিয়েছি, তেল জব্দ করেছি। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। আমরা জলদস্যুদের মতো, তবে আমরা হেলাফেলা করার মতো কিছু করছি না।”
ট্রাম্পের এমন বক্তব্যের সময় আইন বিশেষজ্ঞরা হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং সেখান দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ফি ধার্য করার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১২৫ ডলার ছাড়ালো
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয়। ফলে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহনের এই গুরুত্বপূর্ণ পথ প্রায় বন্ধ হয়ে গেছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































