তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটে জয়লাভ করেছেন নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। শপথ নেওয়ার পরপরই আস্থাভোটের মুখে পড়লেও সহজেই জয়ী হয়ে নিজের অবস্থান আরও সুসংহত করেছেন তিনি। বুধবার অনুষ্ঠিত আস্থাভোটে বিজয়ের পক্ষে ভোট দিয়েছেন ১৪৪ জন বিধায়ক। বিপক্ষে ভোট পড়েছে ২২টি এবং নিরপেক্ষ ছিলেন ৫ জন।
বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)-এর সমর্থনে ডিএমকে তাদের ৫৯ জন বিধায়ক নিয়ে ওয়াকআউট করে। অন্যদিকে এআইএডিএমকে-এর ৪৭ জন বিধায়ক ভোটদান থেকে বিরত থাকলেও দলের ২৫ জন বিধায়ক দলীয় প্রধান এডাপ্পাদি কে. পালানিস্বামীর নির্দেশ অমান্য করে বিজয়ের পক্ষে ভোট দেন।
ফল ঘোষণার পর বিজয় বলেন, “হুইসেল (টিভিকে’র নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা নিজেদেরকে সংখ্যালঘু সরকার বলব। এটা এমন একটি সরকার, যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।”
এআইএডিএমকে-এর ২৫ জন বিধায়কের বিদ্রোহ দলের অভ্যন্তরীণ গভীর বিভাজনকে স্পষ্ট করে তুলেছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































