ভূমিকম্পে সারাদেশে নিহত অন্তত ৬, আহত ২ শতাধিক-newsedge4

বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার।

এই ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পের পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার উৎস ছিল নরসিংদীর মাধবদী। ওই ভূমিকম্পে ১০ জন নিহত এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। এরপর শুক্র ও শনিবার আবারও আরও তিনটি আফটারশক রেকর্ড করা হয়।

আরও পড়ুন: ঢাকাসহ সারদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভুত, কেন্দ্র নরসিংদী

ভূতত্ত্ববিদরা বলছেন, মাধবদী-ঘোড়াশাল এলাকায় একটি সক্রিয় ফল্টলাইন রয়েছে, যা সাম্প্রতিক কম্পনগুলোর জন্য দায়ী। তারা আগামী কয়েকদিন আরও আফটারশকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *