কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত-newsedge24

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় মোট ৫ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন মহিউদ্দিন এবং রনি।

পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন। হাজিরা শেষে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন: ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ: নিহত ৫

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *