সাদিক কায়েম ও এস এম ফরহাদ-newsedge24

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ সহ-সভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত মোট ৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রের ১৬টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ছয় বছর পর অনুষ্ঠিত এই ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৮টি ভোটকেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৯,৮৭৪ জন নিবন্ধিত ভোটার অংশ নেন, যার মধ্যে ২০,৯১৫ জন ছাত্র এবং ১৮,৯৫৯ জন ছাত্রী। ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন: বড় অভিযোগ নেই, প্রশাসন সতর্ক

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সাদিক কায়েম সর্বমোট ৭,০৭৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১,৭৮৯ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *