দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমাগত বাড়ছে। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংবাদ এবং শত শত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখন ২২০ জনে পৌঁছেছে, আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১০৪ জনে।

বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।

এই সময়ে ৭৪৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে চলতি বছরে মোট ৪৯ হাজার ৪১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৪ সালে দেশে ডেঙ্গুতে মোট এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *