ফতেহ ক্ষেপণাস্ত্রে-newsedge24

ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নতুন ধাপের অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ‘সানডে ডন’ নামের এই বহুমুখী অভিযানে ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, আরদ, নেগেভ, তেল আভিভ, এরবিল, বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরাসহ বিভিন্ন এলাকায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ‘গোপন আস্তানা’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার।

আরও পড়ুন:

হরমুজ প্রণালীতে মানবিক সহায়তা চলাচলের অনুমতি দিল ইরান

এই নতুন অভিযান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে আরও উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখনও এই দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *