ভূমিকম্প-01020-NewsEdge24

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২০০ জন। বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানান। এটি সরকারের পক্ষ থেকে প্রকাশিত প্রথম আনুষ্ঠানিক তথ্য। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানান, ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুয়াইরায় বহু ভবন ধসে পড়েছে। তিনি পরিস্থিতিকে ‘প্রকৃত মর্মান্তিক ঘটনা’ বলে বর্ণনা করেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইউএসজিএসের সতর্কতা

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাসসহ আশপাশের এলাকায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির ৭.৫।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রাথমিক মূল্যায়ন অনুসারে, ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানির সম্ভাবনা ৪৪ শতাংশ। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে। শক্তিশালী আফটারশকের সতর্কতাও জারি করা হয়েছে।

আরও পড়ুন: কেন পদত্যাগ করলেন স্টারমার?

সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *