ভূমিকম্প-01020-NewsEdge24

ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩০ জনে। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন এবং ৩ হাজার ১৪২টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে বলে শনিবার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আন্তর্জাতিক উদ্ধার তৎপরতা জোরদার হচ্ছে।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ জানান, বুধবার লা গুয়াইরা উপকূলীয় অঞ্চলে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পের পর এখন পর্যন্ত প্রায় ৪৩০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

উদ্ধার অভিযান এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি উদ্ধারকর্মীর অভাবে হাজারো স্থানীয় বাসিন্দা খালি হাতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের খুঁজছেন। মানবিক সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে ৭২ ঘণ্টার গুরুত্বপূর্ণ উদ্ধার সময়সীমা শেষ হওয়ায় বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে পাওয়ার আশা ক্রমশ কমে আসছে।

তবে ত্রাণ তৎপরতায় নতুন গতি এসেছে। যুক্তরাষ্ট্রের প্রথম মানবিক সাহায্যবাহী ফ্লাইট কারাকাসে অবতরণ করেছে। সিএনএনের খবর অনুসারে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই ঘনিষ্ঠ সমন্বয় রেখে জরুরি সাহায্য ত্বরান্বিত করছে।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক ‘ডিভোর্স’-এর দিকে যেতে পারে: ট্রাম্প

ওই কর্মকর্তা আরও বলেন, কারাকাসের কাছে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে চালু হয়েছে, যা আরও মানবিক ফ্লাইট আসার পথ সুগম করবে। তবে দ্বিতীয় রানওয়েটি ভূমিকম্পের ফলে ব্যাপক ফাটলের কারণে এখনও ব্যবহারের অযোগ্য রয়েছে।

1 comment on “ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৩০”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *