ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা -newsedge24

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গতকাল বৃহস্পতিবার জাতীয়ভাবে সম্প্রচারিত এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকিকে ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’ হিসেবে সমালোচনা করেছেন। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে, যদি ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি না হয়।

গত ৯ জুলাই ট্রাম্প ঘোষণা দেন যে, তিনি ব্রাজিলের ওপর শুল্ক আরোপ করবেন, কারণ তাঁর কট্টর ডানপন্থী মিত্র ও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে হয়রানি চলছে।

২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ ওঠে, এবং বর্তমানে তিনি এ বিষয়ে বিচারের মুখে রয়েছেন। দোষী পাওয়া গেলে তিনি সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

আরও পড়ুন: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিদেশি নির্বাচন নিয়ে মন্তব্য করবে না

লুলা তাঁর ভাষণে ট্রাম্পের নীতি সমর্থক ব্রাজিলীয় রাজনীতিবিদদেরও আক্রমণ করেন, তাদের ‘মাতৃভূমির বিশ্বাসঘাতক’ নামকরণ করেন। লুলা আরও জানান, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে এগোবেন, তবে সতর্ক করেন যে ব্রাজিলের একমাত্র মালিক হচ্ছে দেশের জনগণ।

গতকাল ট্রুথ সোশ্যালে বলসোনারোর উদ্দেশে একটি চিঠি পোস্ট করে ট্রাম্প জোর দেন যে, ব্রাজিল সরকার তাঁর রাজনৈতিক মিত্রের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। চিঠিতে তিনি লেখেন, “আমি দেখেছি, আপনার সঙ্গে কী ভয়াবহ আচরণ করা হচ্ছে। একটি অন্যায্য শাসনব্যবস্থা কীভাবে আপনার বিরুদ্ধে কাজ করছে।” তিনি প্রকাশ্যে ও শুল্কনীতির মাধ্যমে এর বিরোধিতা করার কথাও জানান। এ সময় ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণের উদ্বেগ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *