ভেনিজুয়েলার-উপকূলে-মার্কিন-যুদ্ধজাহাজ-newsedge24

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক পাচার রোধের প্রচেষ্টার অংশ হিসেবে ভেনিজুয়েলার উপকূলে তিনটি এজিস-শ্রেণির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করছেন। এই পদক্ষেপ ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। এই মাসের শুরুতে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে তার গ্রেপ্তারের জন্য পুরস্কারের পরিমাণ ২৫০০ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫০০০ মিলিয়ন ডলার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্র জানিয়েছে, ইউএসএস গ্র্যাভলি, ইউএসএস জেসন ডানহাম, এবং ইউএসএস স্যাম্পসন নামে তিনটি এজিস-শ্রেণির ডেস্ট্রয়ার ভেনিজুয়েলার জলসীমার দিকে যাচ্ছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন এই অঞ্চলে প্রায় ৪,০০০ নৌসেনা ও মেরিন সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে, যার মধ্যে কয়েকটি পি-৮ গুপ্তচর বিমান এবং অন্তত একটি আক্রমণাত্মক সাবমেরিনও রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র মাদুরোর বিগত দুটি নির্বাচনী জয়কে স্বীকৃতি দেয় না এবং তাকে কার্টেল দে লস সোলস নামে একটি কোকেন পাচারকারী চক্রের নেতা হিসেবে অভিযুক্ত করেছে। গত মাসে মার্কিন অর্থ দপ্তর এই গোষ্ঠীটিকে বিশেষ সন্ত্রাসী তকমা দিয়েছে, কারণ তারা ভেনিজুয়েলার ট্রেন ডি আরাগুয়া এবং মেক্সিকোর সিনালোয়া কার্টেলের মতো মাদক চক্রগুলোকে সমর্থন করে। এই দুটি গোষ্ঠীকে এ বছরের শুরুতে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন বৈঠক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মঙ্গলবার (১৯ আগস্ট) বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প মাদক পাচার বন্ধে আমেরিকার সব ধরনের শক্তি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। মাদুরো ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নন, তিনি একজন পলাতক মাদক পাচারকারী চক্রের নেতা, যিনি যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত।”

মাদুরো সোমবার (১৮ আগস্ট) এক টেলিভিশন ভাষণে মার্কিন হুমকির জবাবে বলেন, “আমরা আমাদের সমুদ্র, আকাশ ও ভূমি রক্ষা করব।” তিনি ৪৫ লাখ মিলিশিয়া সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন এবং ৩০ দিনের জন্য ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছেন। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইয়াভান গিল মার্কিন অভিযোগকে “বিশ্বাসযোগ্যতার অভাব” এবং “আঞ্চলিক নীতির ব্যর্থতা” হিসেবে উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *