রণধীর জয়সওয়াল-newsedge24

বাংলাদেশে অল্প সময়ের ব্যবধানে ময়মনসিংহ ও রাজবাড়ীতে দুই হিন্দু ধর্মামলম্বীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনাকে ‘অবিরাম শত্রুতা’ হিসাবে বর্ণনা করেছে। পাশাপাশি ২০২৬ সালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র  মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডে নয়াদিল্লি উদ্বিগ্ন। দোষীদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানান তিনি।

জয়সওয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম শত্রুতা অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। আমরা বাংলাদেশে হিন্দু যুবকের সাম্প্রতিক হত্যার নিন্দা জানাই এবং আশা করি যে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

আরও পড়ুন: নয়াদিল্লিতে বাংলাদেশ দুতাবাসের সামনে হিন্দুত্ববাদী দলগুলোর বিক্ষোভ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘুদের উপর ২,৯০০টির বেশি সহিংসতার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *