ইরান-ড্রোন-newsedge24

ইরানের পাল্টা হামলায় বাহরাইনের বাপকো (Bapco) তেল শোধনাগারের দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। সোমবার রাতভর সিত্রা দ্বীপে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বাহরাইন সরকার। এই হামলায় তেল শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সিত্রা দ্বীপের বেসামরিক এলাকা ও শিল্পাঞ্চল লক্ষ্যবস্তু হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাপকো শোধনাগারের কাছাকাছি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী কাজ করছে। তবে আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।

এই হামলা ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ’-এর অংশ বলে দাবি করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের সিত্রা দ্বীপে মার্কিন সামরিক স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বাহরাইনের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু কয়েকটি ড্রোন লক্ষ্যভেদ করেছে।

আরও পড়ুন: ইসরায়েলে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাইরেন বেজেছে। বাহরাইনের বাপকো শোধনাগারে আগুন লাগার খবরে আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪-৫ ডলার বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *