অভিষেক বন্দ্যোপাধ্যায়-newsedge4

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাসভবনে গভীর রাতে পুলিশি তল্লাশিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম মেদিনীপুর পুলিশের একটি দল অভিষেকের বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। সূত্রের দাবি, একটি চাঁদাবাজি মামলায় অভিযুক্ত অভিষেকের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে খুঁজতেই এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ প্রথমে তল্লাশির অনুমতি চাইলে অভিষেকের নিরাপত্তারক্ষীরা বাধা দেন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়।

ঘটনার খবর পেয়ে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত অভিষেকের বাসভবনে পৌঁছান। তিনি সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর পুলিশ দলটি স্থান ত্যাগ করে। পরে মমতাও নিজ বাসভবনে ফিরে যান।

শনিবার সকালে অভিষেকের বাড়ির আশপাশে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন দেখা যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এ বিষয়ে তদন্তকারী সংস্থাগুলোর কাছেই জানতে চান।” তৃণমূল নেতারা সুমিত রায়ের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেছেন।

এদিকে, নির্বাচনী প্রচারে কথিত হিংসাত্মক বক্তব্যের অভিযোগে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৬ জুন হাজির হওয়ার নোটিশ দিয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে দুটি পৃথক মামলার তদন্ত চলছে।

1 comment on “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গভীর রাতে পুলিশি তল্লাশি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *