গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প-newsedge24

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। কোনো প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ৭.৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল কামচাতকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলভস্ক-কামচাতস্কি শহর থেকে ১১১ কিলোমিটার (৬৯ মাইল) পূর্বে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ৩৯.৫ কিলোমিটার নিচে। এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের ‘ফায়ার রিং’ অঞ্চলে অবস্থিত, যেখানে ভূমিকম্প ও সুনামির ঘটনা ঘন ঘন ঘটে।

প্রথমে যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটডব্লিউসি) সতর্কতা জারি করে বলেছিল, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে অবস্থিত রাশিয়ার উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ১ মিটার (৩.৩ ফুট) উচ্চতার ‘বিপজ্জনক’ সুনামি হতে পারে। কিন্তু পরবর্তীতে তারা সতর্কতা প্রত্যাহার করে জানায়, কেন্দ্রীয় সুনামির কোনো আশঙ্কা নেই এবং হুমকি সম্পূর্ণ কেটে গেছে।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

গত জুলাই মাসে কামচাতকা উপদ্বীপের কাছে আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.২। এতে প্রশান্ত মহাসাগরে ৪ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি হয়। এই ঘটনায় হাওয়াই থেকে শুরু করে জাপান পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি হয় এবং প্রায় ২০ লাখ মানুষকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়। জাপানের কর্তৃপক্ষ সারা দেশে সুনামি সতর্কবার্তা জারি করে, যা পরে প্রত্যাহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *