শি-জিনপিং-ডোনাল্ড-ট্রাম্প-newsedge24

শি জিনপিংয়ের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া ত্যাগ করেছেন। উভয় পক্ষ এই বৈঠকে প্রায় সবকিছুর বিষয়ে একমত হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এশিয়ার থ্রি-স্টপ সফর শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “শি জিনপিংয়ের সাথে বৈঠকটি ‘আশ্চর্যজনক’ ছিল।” দক্ষিণ কোরিয়ায় এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী আলোচনায় বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির মধ্যে বাণিজ্য, বিরল খনিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের প্রবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আরও জানান, এপ্রিলে তার বেইজিং সফরের পরিকল্পনা রয়েছে।

এই বৈঠক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা বলে বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *