যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিক নোরাহ ও’ডনেলের করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিশ্বের যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের মজুদ বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর চীন তৃতীয় হলেও বহু দূরে আছে। তবে তারা পাঁচ বছরের মধ্যে সেটা অর্জন করতে পারে। চীন তড়িৎ গতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
সাক্ষাতগ্রহণকারীকে লক্ষ্য করে তিনি বলেন, আপনি জানেন যে, তারা (চীন) দ্রুত গতিতে এটা তৈরি করছে। আমি মনে করি আমরা পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করতে (ডিনিউক্লিয়ারাইজেশন) কিছু করতে পারি। আর সত্যি বলতে আমি এ বিষয়ে চীন ও রাশিয়া- উভয় দেশের প্রেসিডেন্টের সঙ্গেই কথা বলেছি।
আরও পড়ুন: শি জিনপিংয়ের সাথে বৈঠকটি ছিল ‘আশ্চর্যজনক’: ডোনাল্ড ট্রাম্প
পারমাণবিক বিকেন্দ্রীকরণ হলো বড় একটি বিষয়। এরপর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের যে পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে তা দিয়ে বিশ্বকে অন্তত ১৫০ বার ধ্বংস করা যাবে। রাশিয়ারও বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে। চীনেরও মজুদ অনেক।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































