mojtaba khamenei-মোজতবা খামেনি-newsedge4

যুক্তরাষ্ট্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার অবস্থান ও তথ্যের জন্য সর্বোচ্চ ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির মাধ্যমে এই ঘোষণা প্রকাশ করা হয়েছে।

কর্মসূচিটি পরিচালনা করে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস। অনলাইন সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন ইউনিটকে নির্দেশনা ও নেতৃত্ব দেন, যা বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠিত ও বাস্তবায়ন করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: “আপনার কাছে যদি এদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য থাকে, তাহলে আমাদের টর-ভিত্তিক টিপলাইন বা সিগন্যাল অ্যাপের মাধ্যমে জানাতে পারেন। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আপনাকে অন্য দেশে পুনর্বাসন এবং পুরস্কারের জন্য যোগ্য বিবেচনা করা হতে পারে।”

তালিকায় যাদের নাম রয়েছে:

  • সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
  • সর্বোচ্চ নেতার কার্যালয়ের উপ-চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি
  • ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি

ঘোষণায় কয়েকটি স্থানে ছবির পরিবর্তে কেবল সিলুয়েট ব্যবহার করা হয়েছে, কারণ সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *