thalapathy vijay-থালাপতি বিজয়-newsedge4

অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টি কজাগাম (টিভিকে)। আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কংগ্রেসের পাশাপাশি বামপন্থী দল সিপিআই ও ভিসিকে (বিদুথালাই চিরুথাইগাল কাজি) টিভিকেকে সমর্থনের ঘোষণা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টিভিকে নেতা থালাপতি বিজয় আজ সন্ধ্যা ৬টায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠকে বসবেন। এটি গত তিন দিনের মধ্যে তাদের তৃতীয় বৈঠক। বৈঠকে সরকার গঠনের অচলাবস্থা নিরসন নিয়ে আলোচনা হবে।

বিজয় অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সমর্থন নিশ্চিত করেছেন। কংগ্রেসের ৫ জন, ভিসিকের ২ জন এবং সিপিআই(এম) ও সিপিআই থেকে ২ জন করে বিধায়কের সমর্থন পেয়েছেন তিনি।

আরও পড়ুন:  কংগ্রেস সমর্থনে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়

এর আগে বুধবার ও বৃহস্পতিবার বিজয় রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেও সরকার গঠনের দাবি মঞ্জুর করা হয়নি। রাজ্যপালের যুক্তি ছিল, বিজয় তখনও বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি।

1 comment on “তামিলনাড়ুতে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *