যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিরানশাহর সীমান্তের কাছে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত শুক্রবার থেকে দুই পক্ষের মধ্যে হামলা স্থগিত থাকার পর বুধবার নতুন করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় এক কর্মকর্তার বরাতে ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের একটি জনবসতিহীন এলাকায় শত্রুপক্ষের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

1 comment on “ইরানে নতুন করে মার্কিন হামলা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *