অস্ট্রেলিয়ান সাংবাদিকের বানিজ্য নিয়ে প্রশ্ন করায় তার সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন মার্কিন রাষ্ট্রপতি ডনাল্ড ট্রাম্প। এবিসির সাংবাদিক জন লিয়নসকে তিনি অভিযোগ করেন যে, তার প্রশ্ন অস্ট্রেলিয়াকে “খুব বেশি কষ্ট” দিচ্ছে। ট্রাম্প আরও বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দ্রুত সাক্ষাৎকারের পরিকল্পনা আছে এবং তাকে লিয়নসের ব্যাপারে “সবকিছু বলে দেবো”।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের লন এ একটি ব্রিফিংয়ে এ ঘটনা ঘটে। লিয়নস ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর তার ব্যক্তিগত সম্পদ কতটা বেড়েছে? এবং একজন রাষ্ট্রপতির জন্য এতটা ব্যবসায়িক কার্যকলাপ উপযুক্ত কি না? ট্রাম্প উত্তরে বলেন, “আমি জানি না। আমার ছেলেমেয়েরা ব্যবসা চালাচ্ছে।” কিন্তু পরে তার মেজাজ গরম হয়ে যায়।
ট্রাম্প বলেন, “আমার মতে, তুমি অস্ট্রেলিয়াকে খুব বেশি কষ্ট দিচ্ছো। তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। তোমার নেতা খুব শীঘ্রই আমার কাছে আসছেন। আমি তাকে তোমার কথা বলবো। তোমার কথার ধরণ ভালো না।” লিয়নস পরবর্তী প্রশ্ন করতে গেলে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে তার ইনডেক্স ফিঙ্গার ঠোঁটে রেখে চুপ বলে ইশারা করেন এবং অন্য সাংবাদিকের দিকে চলে যান।
কয়েক মাস ধরে অ্যালবানিজ ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করে আসছেন। জুনে জি-২০ সম্মেলন থেকে ট্রাম্পের চলে যাওয়ায় বৈঠক স্থগিত হয়। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিউ ইয়র্ক যাওয়ার সময় অ্যালবানিজ ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সোমবার এবিসি নিউজকে জানান।
সম্প্রতি যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়েছে। ট্রাম্প সরকার অকুস চুক্তির পর্যালোচনা শুরু করেছে এবং অস্ট্রেলিয়ান রপ্তানির উপর ১০% শুল্ক আরোপ করেছে, যা অ্যালবানিজ “বন্ধুর কাজ নয়” বলে সমালোচনা করেছেন। ক্যানবেরা থেকে রক্ষণাবেক্ষণ ব্যয় জিডিপির ৩.৫% বাড়ানোর চাপও এসেছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ ঘোষণা জাতিসংঘের
লিয়নস পরে বলেন, বৈধ প্রশ্ন করা দীর্ঘদিনের মিত্রদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাবে ভাবা “অযৌক্তিক”। এবিসি জানিয়েছে, লিয়নসের প্রশ্ন তাদের ফোর কর্নারস প্রোগ্রামের তদন্তের অংশ, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার পরিবারের ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য ব্যবসায়িক লেনদেন নিয়ে। অস্ট্রেলিয়ান রাজনীতিবিদরা লিয়নসকে সমর্থন করেছেন, বলেছেন তিনি “শুধু তার কাজ করছেন”।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































