হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। শুক্রবারের এই মূল্যবৃদ্ধির ফলে টানা চতুর্থ মাসের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে তেলের বাজার। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত অষ্টম মাসে প্রবেশ করায় বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগও বাড়ছে।
শুক্রবার গ্রিনিচ মান সময় ভোর ৩টা ২৩ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার দর ব্যারেলপ্রতি ১ দশমিক ২০ ডলার বা ১ দশমিক শূণ্য ৪ শতাংশ বেড়ে ১১৬ দশমিক শূণ্য ৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৩৭ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ইরানে জেডি ভ্যান্সের মানবিক সাহায্য পাঠাতে ট্রাম্পের সম্মতি
মাসের হিসাবে ব্রেন্টের দাম প্রায় ১১ শতাংশ বাড়ার পথে রয়েছে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বাড়তে পারে প্রায় ১৪ শতাংশ।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে ট্যাংকারের মাইনে আঘাত পাওয়ার খবর সরবরাহ ঝুঁকিকে নতুন করে সামনে এনেছে। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে এ পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়াচ্ছে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































