চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি) আজ দুপুর ২টায় বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারতীয় ভিসা সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চলমান নিরাপত্তা পরিস্থিতিতে আমরা আপনাকে অবহিত করতে চাই যে, আজ দুপুর ২টায় বন্ধ হবে যমুনা ফিউচার পার্কে (জেএফপি) ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি)। যেসব আবেদনকারীকে আজ আবেদন জমা দেওয়ার জন্য স্লট দেওয়া হয়েছিল, তাদেরকে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।”
এর আগে গত কয়েকদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কয়েকটি সংবেদনশীল ঘটনার পরিপ্রেক্ষিতে ভিসা কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই সিদ্ধান্তের ফলে আজকের স্লটধারী আবেদনকারীদের পরবর্তী তারিখ জানানো হবে।
আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা ভারতীয় ভিসা সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে নিয়মিত চেক করুন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































