নেতানিয়াহু-israel-Netanyahu-newsedge24

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “ইরান আর আগের ইরান নেই।” গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত প্রায় দুই সপ্তাহের ইসরায়েলি হামলায় ইরান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর নেতানিয়াহুর প্রথম প্রকাশ্য ভাষণ। তিনি বলেন, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে।

নেতানিয়াহু আরও দাবি করেন, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলাগুলো ইরানকে তাদের পরমাণু ও ব্যালিস্টিক প্রকল্পগুলো ভূগর্ভে সরিয়ে নিতে বাধা দিয়েছে। তিনি বলেন, “ইরানের সঙ্গে এই যুদ্ধ ইসরায়েলকে এই অঞ্চলে নতুন জোট গঠনের সুযোগ করে দিয়েছে। অতীতে এটি সম্ভব ছিল না। কিন্তু এখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।”

এদিকে ইরানের পক্ষ থেকে নেতানিয়াহুর এই বক্তব্যকে “মিথ্যাচার ও প্রচারণা” বলে উড়িয়ে দেওয়া হয়েছে। আইআরজিসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে এবং প্রতিশোধ অব্যাহত থাকবে।

আরও পড়ুন:  হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মার্কিন ঘাঁটি বন্ধ করতে হবে: মোজতবা খামেনি

যুদ্ধ শুরুর পর থেকে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *