পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ২১ ঘণ্টা চলা উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। দীর্ঘ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও কয়েকটি মূল বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
আলোচনা শেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই (বাঘাই) গণমাধ্যমকে বলেন, “কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে, তবে গুরুত্বপূর্ণ দুই-তিনটি বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে।”
তিনি আরও বলেন, “৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এই আলোচনা হয়েছে। চারদিকে অবিশ্বাস ও সন্দেহের পরিবেশে প্রথম বৈঠকেই চুক্তিতে পৌঁছানো সম্ভব ছিল না। আলোচনার সাফল্য প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর নির্ভর করছে।” ইরানি মুখপাত্র যুক্তরাষ্ট্রকে ‘অতিরিক্ত চাওয়া ও বেআইনি অনুরোধ’ থেকে বিরত থাকতে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ মেনে নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “যুক্তরাষ্ট্র তার ‘রেড লাইন’ স্পষ্ট করেছে। কিন্তু ইরান আমাদের শর্তে রাজি হয়নি। আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্ত মেনে নেবে।”
বৈঠকে ভ্যান্সের সঙ্গে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ, কোনো চুক্তি হয়নি”