মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সোমবার বার্তাসংস্থা আনাদোলু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরায়েল হয়তো চাইছে ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে। কারণ তারা কোনো শত্রু ছাড়া টিকতে পারবে না।”
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আন্তরিক রয়েছে। যদিও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































