ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন কমছে-newsedge24

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সপ্তমবারের মতো ধরে রেখেছেন। মার্কিন কংগ্রেসে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫০-৪৯ ভোটে ট্রাম্পের পক্ষে রায় আসে।

তবে এবারের ভোটে ব্যবধান কমে মাত্র এক ভোটে নেমে এসেছে। দলের তিনজন রিপাবলিকান সিনেটর লিসা মুরক্রোস্কি, সুসান কলিন্স ও র‌্যান্ড পল বিপক্ষে ভোট দিয়ে ট্রাম্পকে বেশ চাপে ফেলেছেন।

উত্থাপিত বিলটি ছিল কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্টের ইরান আক্রমণের ক্ষমতা খর্ব করার বিষয়ে। ইসরায়েলের কট্টর সমর্থক ডেমোক্র্যাট সিনেটর জন ফ্যাটারম্যান ট্রাম্পের পক্ষে ভোট দিয়ে তাকে বাঁচিয়ে দেন।

আরও পড়ুন: আমেরিকানদের আর্থিক দুরবস্থা নিয়ে ভাবি না: ট্রাম্প

১৯৭৩ সালের আইন অনুসারে কংগ্রেস চাইলে যুদ্ধ ঘোষণা করতে বা আটকে দিতে পারে। কিন্তু ইরান যুদ্ধ শুরুর আগে বা চলাকালীন ট্রাম্প কংগ্রেসের অনুমতির তোয়াক্কা করেননি।

1 comment on “কংগ্রেসে মাত্র ১ ভোটে ইরান যুদ্ধের ক্ষমতা ধরে রাখলেন ট্রাম্প”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *