হরমুজ প্রণালি-জাহাজে-newsedge24

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হতে না হতেই বেইজিংয়ে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার গভীর রাতে তার বিমান বেইজিংয়ে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চলতি বছরে এটি পুতিনের প্রথম বিদেশ সফর। অবতরণের পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দু’দেশের কর্মকর্তারা বাণিজ্য, প্রযুক্তি, মেধাস্বত্ব ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেন।

চীন ও রাশিয়া হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক নৌপথে ‘একতরফা হস্তক্ষেপ’ বন্ধের আহ্বান জানিয়েছে। যৌথ বিবৃতিতে দু’দেশ বলেছে, কোনো নির্দিষ্ট রাষ্ট্র বা জোটের একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের জন্য হুমকি সৃষ্টি করছে। তবে বিবৃতিতে সরাসরি হরমুজ প্রণালির নাম উল্লেখ করা হয়নি।

দু’দেশ আরও জানিয়েছে, বন্দর ও সামুদ্রিক অবকাঠামোয় সহযোগিতা বাজারভিত্তিক ও বাণিজ্যিক নীতির ওপর ভিত্তি করে হওয়া উচিত, যাতে রাজনৈতিকীকরণ এড়ানো যায়।

আরও পড়ুন: ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুতিন বলেন, গত ২৫ বছরে দু’ দেশের বাণিজ্য ৩০ গুণ বেড়েছে এবং তাদের সম্পর্ক এখন আন্তর্জাতিক অঙ্গনে অনুকরণীয় উদাহরণ। শি জিনপিংও বলেন, চীন-রাশিয়া সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং আরও দ্রুত ও স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে।

1 comment on “হরমুজ প্রণালি নিয়ে সতর্ক করল চীন-রাশিয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *