ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায়, তাহলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘কোনো বিকল্প নেই’।
গতকাল রোববার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সিদ্ধান্ত আমি নিই। সব সিদ্ধান্তই আমি নিই। সে (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেয় না।” তিনি আরও বলেন, কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না।
ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে তিনি ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: ইসরাইলে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
এর আগে ইরানের হামলার জবাবে ইসরায়েলি হামলার পর ট্রাম্প নেতানিয়াহুকে পাল্টা সামরিক পদক্ষেপ না নিয়ে আলোচনায় ফিরে যেতে নির্দেশ দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, “এই হামলা চুক্তির ওপর কোনো প্রভাব ফেলবে না। আলোচনা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।”


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো বিকল্প নেই: ট্রাম্প”