ট্রাম্পের গাজায় শান্তি প্রস্তাবে পাকিস্তানের সমর্থন-newsedge4

ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন। এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে পাকিস্তানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ। তবে হামাস এখনো এই প্রস্তাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত সোমবার ট্রাম্প এই প্রস্তাবটি ইসরায়েল ও হামাসের সামনে উপস্থাপন করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনার প্রতি সমর্থন প্রকাশ করলেও হামাসের প্রতিক্রিয়া নিয়ে সতর্কতা জারি করেছেন। তিনি বলেন, “হামাস যদি এই প্রস্তাব গ্রহণ না করে, তবে তারা আরও ধ্বংসের মুখোমুখি হবে।”

আরও পড়ুন: নোবেল পুরস্কার জিততে ট্রাম্পকে গাজার যুদ্ধ থামাতে হবে: ম্যাক্রোঁ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, “গাজায় যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ট্রাম্প যা যা প্রয়োজন, তা করতে প্রস্তুত।” এছাড়া, ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররাও হামাসকে এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *