কিয়ের স্টারমার-newsedge24

পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষকে সংকট কাটিয়ে ‘সমাধানের পথ খুঁজে বের করার’ আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

ডাউনিং স্ট্রিটের তথ্য অনুসারে, ওমানের সুলতানের সঙ্গে এক আলোচনায় কিয়ের স্টারমার বলেন, বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত জরুরি এবং সব পক্ষের উচিত উত্তেজনা এড়িয়ে চলা।

এর আগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যুদ্ধ বন্ধে প্রাথমিক আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়া হতাশাজনক। তিনি একই সঙ্গে এই সংঘাতে যুক্তরাজ্যের সরাসরি অংশ না নেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *