ইরান-যুক্তরাষ্ট্র-newsedge24

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে আসছে। এখনো পরবর্তী শান্তি আলোচনার কোনো নিশ্চয়তা না থাকায় উভয় পক্ষ একে অপরের উদ্দেশে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রেডিও অনুষ্ঠান ‘দ্য জন ফ্রেডেরিকস শো’তে বলেছেন, “ইরানকে অবশ্যই আলোচনায় বসতে হবে, অন্যথায় তারা গুরুতর পরিণতির মুখোমুখি হবে।” তিনি আরও বলেন, “তারা যদি আলোচনায় না বসে, তাহলে এমন সমস্যায় পড়বে যা আগে কখনো দেখেনি। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না—এমনকি এর সুযোগও থাকবে না।”

পাল্টা জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, গত দুই সপ্তাহ ধরে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছে এবং হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নেবে না।

গত রোববার উপসাগরে ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রেখেছে। উভয় পক্ষই যুদ্ধবিরতির লঙ্ঘনের দায় একে অপরের ওপর চাপাচ্ছে। যুদ্ধবিরতি গত ৭ এপ্রিল সন্ধ্যায় শুরু হয়েছিল এবং দুই সপ্তাহের জন্য নির্ধারিত ছিল।

আরও পড়ুন: ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা

এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান সফর করবেন। অন্যদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *