পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সহিংসতা-newsedge24

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। দফায় দফায় সংঘর্ষে রাজ্য কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। নিহতদের মধ্যে তৃণমূল ও বিজেপি উভয় দলের কর্মী রয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন—  তৃণমূলের পোলিং এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়েক (৪৫), বেলেঘাটায় রহস্যজনকভাবে খুন। নিউ টাউনে সংঘর্ষে নিহত বিজেপি কর্মী মধু মণ্ডল (৪৬) । হাওড়ার উদয়নারায়ণপুরে নিহত বিজেপি কর্মী যাদব বার (৪৫)। বীরভূমের নানুরে নৃশংসভাবে খুন হয়েছেন তৃণমূল কর্মী আবির শেখ (৪৫)।

ফলাফল ঘোষণার পর কলকাতার বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূলের অফিসে হামলা, ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। টালিগঞ্জে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির পতাকা উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভবানীপুরে এক কাউন্সিলরের অফিসে আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  নির্বাচন কমিশন নোংরা খেলা খেলেছে, আমি পদত্যাগ করব না: মমতা

দুই দলই একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক তৎপরতা দেখালেও উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *