মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-newsedge24

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সাবেক ও বর্তমান সাংসদসহ অনেক নেতা-কর্মীর মুখে অভিমানী সুর শোনা যাচ্ছে এবং দল বদলের জল্পনাও চলছে। এমন পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে দল গঠনের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার কালীঘাটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা বলেন, “যারা অন্য দলে যাচ্ছেন, তাদের যেতে দিন। যারা থাকবেন তারাই খাঁটি সোনা। আমি নতুন করে দল পুনর্গঠন করব।”

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পরাজিত প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ধৈর্য রাখুন। আমি নিজেই পথে নামবো।”

1 comment on “নতুন করে দল পুনর্গঠনের ঘোষণা মমতার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *