যুক্তরাষ্ট্র-ইরান-newsedge24

অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানো হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এ চুক্তি স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি ‘কমপ্লিট’ হয়েছে। তিনি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ডিফিকাল্ট’ (কঠিন) হিসেবে বর্ণনা করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত।

চুক্তি অনুযায়ী, লেবাননসহ সব ফ্রন্টে সামরিক কর্মকাণ্ডের তাৎক্ষণিক ও স্থায়ী অবসান ঘটবে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরুদ্ধার করা হবে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরিয়ে আনবে। তবে প্রণালিটি পুরোপুরি চালু হতে মাইন অপসারণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কিছুটা সময় লাগতে পারে।

চুক্তিতে আগামী ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সুযোগ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করবে, তবে তা তেহরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকবে।

আরও পড়ুন: নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, চুক্তির মাধ্যমে যুদ্ধের তাৎক্ষণিক সমাপ্তি ঘটেছে। ১৯ জুন জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের পর ৬০ দিনের আলোচনা শুরু হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও লেবাননসহ সব ফ্রন্টে শত্রুতা স্থগিত এবং নৌ অবরোধ প্রত্যাহারের কথা নিশ্চিত করেছে।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এ চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির খবরে বিশ্বব্যাপী স্বস্তি দেখা দিয়েছে। শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং তেলের দাম কমেছে।

1 comment on “যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে, শুক্রবার জেনেভায় স্বাক্ষর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *