ইরান-যুক্তরাষ্ট্র-newsedge24

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খসড়া সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হাতে আসা ১৪ দফার সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের জন্য অর্থনৈতিক শিথিলতা এবং পারমাণবিক অস্ত্র না তৈরির অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে।

সিএনএন জানিয়েছে, নথির একটি কপি তারা পেয়েছে যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তার কাছ থেকে। ফ্রান্সে জি-৭ সম্মেলনে উপস্থিত কূটনীতিকরা এর বিষয়বস্তু নিশ্চিত করেছেন।

খসড়া অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির অনুমতি দেবে। পারমাণবিক শর্ত পূরণ করলে ইরান ৩০০ বিলিয়ন ডলারের উন্নয়ন তহবিলে প্রবেশাধিকার পাবে। চুক্তির আওতায় নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি এবং ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির আলোচনার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর মতপার্থক্য বাড়ছে

মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গত রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ডিজিটালভাবে চুক্তিটি স্বাক্ষর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *