যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ও শান্তিচুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁর শর্ত আবারও স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, লেবাননের ওপর ইসরায়েলের সব ধরনের হামলা সম্পূর্ণ ও শর্তহীনভাবে বন্ধ করাই যেকোনো চুক্তির মূল শর্ত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে মোজতবা খামেনি জানান, লেবাননের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আগ্রাসন থামানো ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। হিজবুল্লাহর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, সংগঠনটির লড়াকু মুজাহিদদের সুরক্ষা ইরানের রাজনৈতিক ও সামরিক কৌশলের অন্যতম ভিত্তি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক আলোচনার গুঞ্জন চলাকালেই খামেনির এ বক্তব্য সামনে এসেছে। চলতি বছরের জুনে ওয়াশিংটনের সঙ্গে প্রাথমিক সমঝোতা স্মারকেও একই শর্ত রাখা হয়েছিল। তবে হরমুজ প্রণালি নিয়ে মতভেদের কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়।
আরও পড়ুন: হরমুজ সংকট নিরসনে ইরান ও ওমানের মধ্যে আলোচনা
এদিকে গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি হলেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্ত থেকে সরে যেতে টালবাহানা করছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। সেখানে এখনো ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “লেবাননে ইসরায়েলি হামলা বন্ধই শান্তির মূল শর্ত: মোজতবা খামেনি”